প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সৌম্যের

editor
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫, ০৪:১৯ অপরাহ্ণ
আফগানিস্তান সিরিজে খেলা হচ্ছে না সৌম্যের

Manual3 Ad Code

 

ক্রীড়া প্রতিবেদক:

Manual7 Ad Code

এশিয়া কাপের মাঝপথে পাঁজরের চোটে পড়েন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। ফলে টুর্নামেন্টের শেষ দুটি ম্যাচে তিনি ছিলেন না। এরপর আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজ থেকেও ছিটকে পড়ায় দেশে ফিরে আসেন লিটন। তার জায়গায় টি-টোয়েন্টি দলে ডাক পান সৌম্য সরকার। কিন্তু ভিসা জটিলতায় এখনও দেশে আটকে থাকা এই ক্রিকেটারের আর সিরিজটিতে খেলা হচ্ছে না।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে, ভিসা না পাওয়ায় সৌম্যের আর (সংযুক্ত আরব আমিরাতে) যাওয়া হচ্ছে না। আগামীকাল (রোববার) শেষ টি-টোয়েন্টির আগে যোগ দিতে না পারায় এই সিরিজে খেলা হচ্ছে না তার। টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। তবে ওয়ানডের স্কোয়াডে নেই সৌম্য।

এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা শেষ হয় ২৫ সেপ্টেম্বর। এর এক সপ্তাহ বাদে (২ অক্টোবর থেকে) আমিরাতেই আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের সূচি নির্ধারিত ছিল। ফলে মধ্যপ্রাচ্যের দেশটিতেই অবস্থান করছিল টাইগাররা। কিন্তু নতুন করে দলের সঙ্গে যুক্ত হতে গিয়ে ভিসা জটিলতার মুখে পড়েন সৌম্য। ইতোমধ্যে অনুষ্ঠিত দুটি টি-টোয়েন্টি জিতে বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। জাকের আলি অনিকদের সামনে এবার আফগানদের হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছানি দিচ্ছে।

Manual2 Ad Code

 

সৌম্য সরকার সর্বশেষ জাতীয় দলে খেলেছেন গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ভারতের বিপক্ষে সুযোগ পেয়ে ডাক নিয়ে ফেরায় পরবর্তী সিরিজগুলোয় তার আর ডাক পড়েনি। লিটনের ইনজুরিতে কপাল খুললেও, এবার তার সামনে দেয়াল তুলে দিলো ভিসা জটিলতার মতো ঘটনা।

 

এদিকে, ৮ অক্টোবর থেকে বাংলাদেশ-আফগানিস্তান পরস্পরের মুখোমুখি হবে ওয়ানডে সিরিজে। যার জন্য গতকাল ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। যেখানে জায়গা হয়নি টি-টোয়েন্টি দলে থাকা ওপেনার পারভেজ হোসেন ইমনের। অবশ্য তিনি ওয়ানডেতে সেভাবে নিয়মিতও নন। যথারীতি মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে এই স্কোয়াডে ফিরেছেন নাজুমল হোসেন শান্ত, নাঈম শেখ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। এ ছাড়া বাঁ-হাতি স্পিনার তানভির ইসলামও আছেন ওয়ানডে দলে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code