প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভারতের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চায় জ্যোতিরাে

editor
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ণ
ভারতের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শেষ করতে চায় জ্যোতিরাে

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
নারী ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন পূরণ না হলেও, শেষটা জয় দিয়ে রাঙাতে মুখিয়ে আছে নিগার সুলতানা জ্যোতির দল। এই লড়াইটি দুই প্রতিবেশীর হলেও, সম্প্রতি দু’দলের ম্যাচে বেশ প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।

Manual3 Ad Code

রোববার (২৬ অক্টোবর) মুম্বাইয়ে ডি-ওয়াই প্যাটেল স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে। অন্যদিকে, ইতিমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করা টিম ইন্ডিয়া জয়ের ধারা অব্যাহত রাখতে মুখিয়ে আছে।

Manual1 Ad Code

হারমানপ্রীতদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগ্রেসরা কিছুটা আত্মবিশ্বাসী হতে পারে, কারণ এই দলটার বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে সিরিজ ড্র করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ম্যাচটা প্রতিপক্ষের মাঠে হলেও, তাদের হারানোর অতীত অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে জয়ের আশা করতেই পারে সফরকারীরা।

Manual8 Ad Code

তবে, এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে চিন্তার কারণ ব্যাটিং, যেখানে বোলাররা অল্প রানে প্রতিপক্ষকে আটকাতে পারলেও, জ্যোতি, সুপ্তারা রান রেট বজায় রেখে খেলতে ব্যর্থ হয়েছেন। টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশ জয় দিয়ে করেছিল পাকিস্তানের বিপক্ষে, কিন্তু দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করলেও শ্রীলঙ্কার বিপক্ষে জেতা ম্যাচ হারতে হয়।

শক্তিমত্তায় ভারত এগিয়ে থাকলেও, টাইগ্রেসরা জয়ের স্বপ্ন দেখছে। ভারতীয় ব্যাটাররা আগের ম্যাচে যে ফর্ম দেখিয়েছে, তাতে চ্যালেঞ্জটা থাকবে মূলত বোলারদের উপর। মারুফা, তৃষা, নাহিদাদের দিতে হবে নিজেদের সেরাটা। ব্যাট হাতে ছন্দে থাকলেও, স্ট্রাইক রেটে বেশি গুরুত্ব দিতে হবে জ্যোতি, ফারজানা, সুপ্তাদের।

অন্যদিকে, কঠিন পরীক্ষার মুখে থাকলেও সবশেষ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করায় ভারত দারুণ ছন্দে ফিরেছে। আগের ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছেন স্মৃতি মানধানা এবং রান পেয়েছেন প্রতীকা রাওয়ালও। গোটা আসর জুড়ে পারফর্ম করছেন জেমাইমা রদ্রিগেজ, দেওলরা। বল হাতে ছন্দে আছেন দীপ্তি শর্মা, ক্রান্তি, রেনুকারা। তাছাড়া ঘরের মাঠের চেনা কন্ডিশনে ভারত এগিয়ে থাকবে, তবে লড়াই দুই প্রতিবেশীর বলেই ম্যাচে বাড়তি উন্মাদনা থাকবে।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code