প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারের মাহিন খেলবে বিকেএসপিতে

editor
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারের মাহিন খেলবে বিকেএসপিতে

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আয়োজিত ‘গোল ও ছক্কার ফুল ঝুড়ি প্রতিযোগিতা–২০২৫’ এ অংশগ্রহণ করে সিলেট বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে কুলাউড়ার সাকিব এবং রানার-আপ হয়েছে বিয়ানীবাজারের শফিক আলী ক্রিকেট একাডেমির মাহিন।

Manual2 Ad Code

বিকেএসপির এই প্রতিযোগিতায় সারা দেশের বিভিন্ন জেলার উদীয়মান ক্রিকেটাররা অংশগ্রহণ করে।

Manual6 Ad Code

আগামী ১ নভেম্বর বিকেএসপি মাঠে অনুষ্ঠিত হবে জাতীয় পর্ব, যেখানে দেশের আটটি বিভাগের সেরা ১৬ জন খেলোয়াড় অংশ নেবেন।

নিজ নিজ অঞ্চলের গর্ব এই দুই তরুণ ক্রিকেটারের জন্য শুভকামনা জানিয়েছেন কোচ, পরিবার ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা। সাকিব ও মাহিনকে ভালোবাসা ও প্রার্থনায় রাখার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাহিন আহমদ বিয়ানীবাজার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও ক্রীড়া ধারাভাষ্যকার মাসুম আহমদের ছেলে।

২৫ অক্টোবর দেশব্যাপী বিকেএসপি আয়োজিত ক্রিকেট ও ফুটবলের জন্য ‘গোল ও ছক্কার ফুলঝুরি’ শীর্ষক একটি প্রতিভা অন্বেষণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়। এ কর্মপরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে ক্রীড়ামুখী শিশুদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ের জন্য ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি করা।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code