প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পল্টন ট্রাজেডি দিবসে বিয়ানীবাজারে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

editor
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ
পল্টন ট্রাজেডি দিবসে বিয়ানীবাজারে ছাত্র শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তি:

Manual7 Ad Code

ঐতিহাসিক “পল্টন ট্র্যাজেডি দিবস” উপলক্ষে ইসলামী ছাত্রশিবির, বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার বিয়ানীবাজার উপজেলা শিবির কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা দক্ষিন শাখার সভাপতি ফাতেহুল ইসলামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদস্য, সিলেট মহানগরীর সাবেক সভাপতি জনাব ফরিদ আহমদ।

Manual3 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞ বাংলাদেশের ইতিহাসে এক বেদনাময় অধ্যায়। ইসলামী আন্দোলনের কর্মীরা সে দিন যে ত্যাগ ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা ইসলামী ছাত্র সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Manual5 Ad Code

বক্তারা আরও বলেন, শহীদদের আদর্শ ধারণ করে ন্যায়, সত্য ও আদর্শিক সমাজ গঠনের সংগ্রামে ছাত্র সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরে শহীদদের রূহের মাগফিরাত, দেশের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা (পূর্ব) শাখার অফিস সম্পাদক হাফিজ রেজাউল করিম, উপজেলা (উত্তর) শাখার সভাপতি আব্দুল মুমিন এবং উপজেলা (দক্ষিণ) শাখার সেক্রেটারি আবু সাঈদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code