প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এমবাপ্পে জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ণ
এমবাপ্পে জোড়া গোলে বড় জয় রিয়াল মাদ্রিদের

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
চলতি মৌসুম দুর্দান্ত ছন্দে রয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে লস ব্লাঙ্কোরা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৪-০ গোলের বড় জয় পেয়েছে জাবি আলোনসোর শিষ্যরা। এই জয়ে শীর্ষস্থান আরও পোক্ত করলো তারা।

Manual2 Ad Code

শনিবার (১ নভেম্বর) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ম্যাচের ১৯ মিনিটে লিড নেয় রিয়াল। প্রতিপক্ষ ডিফেন্ডারের হ্যান্ডবলের সুবাদে তারা পেনাল্টি পায়। সেখান থেকে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন এমবাপ্পে।

ম্যাচের ৩১ মিনিটে আবারও গোলের দেখা পান এই ফরাসি তারকা। আর্দা গুলারের ক্রসে বল পেয়ে ভলিতে গোলটি করেন এমবাপ্পে। চলতি মৌসুমে ১১ ম্যাচে মোট ১৩ গোল করলেন তিনি।

Manual6 Ad Code

বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৪৪ মিনিটে রিয়ালের হয়ে ব্যবধান আরও বাড়ালেন জুড বেলিংহাম। ফেদরিকো ভালভার্দের পাস ধরে এই ইংলিশ মিডফিল্ডার ডি-বক্সের বাইরে একজনের চ্যালেঞ্জ সামলে জোরালো শটে বল জালে জড়ান। আর ম্যাচের ৮২ মিনিটে ভ্যালেন্সিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন কারেরাস।

Manual4 Ad Code

জোড়া গোল করেছেন এমবাপ্পে

শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাবি আলোনসোর শিষ্যরা। এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে দুইয়ে থাকা ভিয়ারিয়ালের পয়েন্ট ২৩। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code