প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মুশফিককে কেন সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না, ব্যাখ্যা দিলেন আশরাফুল

editor
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ণ
মুশফিককে কেন সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না, ব্যাখ্যা দিলেন আশরাফুল

Manual3 Ad Code

 

ক্রীড়া প্রতিবেদক:

নিজের শততম টেস্ট খেলছেন মুশফিকুর রহিম। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ইনিংসে সেঞ্চুরি করে আগেই এলিট ক্লাবে যোগ দিয়েছিলেন। পরে দ্বিতীয় ইনিংসে ফিফটি করে নতুন আরেক রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিক।

 

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও পঞ্চাশোর্ধ্ব রান করেন মুশফিক। এত দিন এই কীর্তি ছিল শুধু মাত্র অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের। তবে মুশফিকের সামনেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করার সুযোগ ছিল। তাহলে পন্টিংয়ের পর দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়তেন। কিন্তু বাংলাদেশ দল ইনিংস ঘোষণা করায় ৫৩ রানে অপরাজিত থেকে সন্তুষ্ট থাকতে হয় তাকে।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

মুশফিককে কেন সেঞ্চুরির সুযোগ দেওয়া হলো না, সেই ব্যাখ্যা দিলেন আশরাফুল। চতুর্থ দিনের খেলা শেষে ব্যাটিং কোচ বলেন, ‘এটা একটা টিম গেম, আলাদা গেম চিন্তা করে না। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি আলাদা (ব্যক্তিগত) পারফরম্যান্স করলেই টিম পারফরম্যান্সটা হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল, আমাদের তখন ৫০০ রান হয়ে গিয়েছে। হ্যাঁ আপনি চাইলে আরো এক ঘণ্টা খেলাতে পারতেন। কিন্তু আসলে জিনিসটা সুন্দর লাগবে না স্পিরিট অব ক্রিকেটে।’

আশরাফুল পরে মুমিনুলকে নিয়ে বলেন, ‘হয়তোবা এই কারণেই আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করেছে, না যেহেতু মুমিনুল কাছাকাছি আছে তাকে সুযোগটা দেওয়া হয়েছিল (সেঞ্চুরির)। কিন্তু দুর্ভাগ্য সে করতে পারেনি। সেই কারণেই আসলে আর খেলা হয়নি।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code