প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিপিএলের নিলাম থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ বিজয়

editor
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
বিপিএলের নিলাম থেকে বাদ পড়ায় ক্ষুব্ধ বিজয়

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল (রোববার)। তার আগে শনিবার (২৯ নভেম্বর) নিলামের তালিকা থেকে বাদ পড়েছেন কয়েকজন ক্রিকেটার। সেখানে নাম আছে জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়েরও।

Manual5 Ad Code

বিপিএলের গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন বিজয়। মূলত ফিক্সিং কাণ্ডে অভিযুক্তদেরই এবারের বিপিএল থেকে দূরে রাখছে বিসিবি। তবে নিজের নামে এমন অভিযোগ মেনে নিতে নারাজ বিজয়। নিলাম থেকে বাদ পড়ায় বেশ ক্ষুব্ধ হয়েছেন এই ক্রিকেটার।

নিলাম থেকে বাদ দিয়ে বিসিবি অসম্মানিত করেছে জানিয়ে গণমাধ্যমকে বিজয় বলেন, ‘যদি প্রমাণ করতে না পারে, এই যে আমি অসম্মানিত হচ্ছি এটার ব্যাখ্যা কে দিবে? বিসিবিকে প্রশ্ন করেন! প্রমাণ দেখান আপনি সামনে! আমরা কি যা তা প্লেয়ার? বাংলাদেশের জন্য খেলতেছি না? এতদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে খেলতেছি না? এতটুকু সম্মান নাই?’

Manual6 Ad Code

নিলামের ‘সি’ ক্যাটাগরিতে ছিলেন বিজয়। তবে তার দাবি ‘বি’ ক্যাটাগরিতে থাকার কথা ছিল। বিজয় বলেন, ‘আপনি ধাপ করে বাদ দিয়ে দেবেন নিলাম থেকে, এটা হইতে পারে? ক্যাটাগরি ‘বি’ থেকে ‘সি’তে নামায় দিছেন। সেটাই তো অসম্মানের। সেখান থেকে বিপিএলের নিলাম থেকে বাদ দিয়ে দিছেন। এটা হতে পারে? এটাই বোঝা যাচ্ছে আমি দোষী। আমাকে প্রমাণ দেখান? যদি প্রমাণ না দেখাইতে পারেন যে অসম্মানিত করতেছেন এটার ব্যাখ্যা কে দিবে, এটার বিচার কে করবে?’

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code