প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিপিএল নিলাম : কোটির উপরে নাইম শেখ, অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ

editor
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
বিপিএল নিলাম : কোটির উপরে নাইম শেখ, অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
শুরু হয়েছে বিপিলের ১২তম আসরের নিলাম। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হচ্ছে নিলাম। শুরুতেই বিক্রি হয়েছে নাইম শেখ ও লিটন দাস। তবে অবিক্রিত থেকে গেছেন অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।

১ কোটি ১০ লাখ টাকায় নাইমকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম রয়্যালস। এ ক্যাটাগরির নাঈমের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছে সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের লড়াই শেষ নাইমকে পেয়ে যায় চট্টগ্রাম।

Manual7 Ad Code

অন্যদিকে ৭৫ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে। তবে অবিক্রিত থেকে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। ‘বি’ ক্যাটাগরিতে ছিলেন তারা। তাদের জন্য আগ্রহ প্রকাশ করেননি কোনো ফ্র্যাঞ্চাইজি।

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code