সিলেটে নুরুল আফসারের প্রাইভেটকারে মিললো ১১ হাজার পিস ইয়াবা
সিলেটে নুরুল আফসারের প্রাইভেটকারে মিললো ১১ হাজার পিস ইয়াবা
editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
স্টাফ রিপোর্টার:
সিলেটে প্রাইভেটকারের ভেতর থেকে প্রায় ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৯। এসময় প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
মঙ্গলবার রাত পৌণে ৮টার দিকে ওসমানীনগর থানার সৈয়দপুর নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালিয়ে র্যাবের একটি দল ইয়াবাসহ ওই ব্যক্তিকে আটক করে।
আটক নুরুল আফসার (৪৮) ফেনী জেলার সদর উপজেলার উত্তর ফরহাদনগর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
Manual5 Ad Code
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগরের সৈয়দপুর নামক স্থানে একটি প্রাইভেটকার আটক করে তল্লাশি করা হয়। এসময় ১১ হাজার ২৩৫ পিস ইয়াবাসহ প্রাইভেটকারে থাকা নুরুল আফসার নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
Manual1 Ad Code
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা মো. মশিহুর রহমান সোহেল।