প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

‘অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দিও’

editor
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫, ০৩:৪২ অপরাহ্ণ
‘অন্যায় করেছি, প্লিজ ক্ষমা করে দিও’

Manual7 Ad Code

 

বিনোদন ডেস্ক:

Manual2 Ad Code

টলিপাড়ার সম্পর্কের ভাঙা-গড়ার খেলায় এবার নাটকীয় মোড় নিলেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী রিয়া গাঙ্গুলী। কিছুদিন আগেই পরিচালক স্বামী অরিন্দম চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হাঁটার খবর জানিয়েছিলেন তিনি। মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ‘অসুস্থ দাম্পত্য’ থেকে বেরিয়ে আসার ঘোষণা করেছিলেন রিয়া।

 

Manual8 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই খবর জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই, জানিয়েছিলেন দুই সন্তানকে নিয়ে একাই থাকবেন। তবে দাম্পত্যের এক যুগ পেরিয়ে এবার সব বিবাদ-বিচ্ছেদ ভুলে উল্টো সুর গাইলেন রিয়া।

১২তম বিবাহবার্ষিকীতে রিয়া তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, ভাঙা সংসার জোড়া লেগেছে। সব তিক্ততা ভুলে ফের স্বামীর হাত ধরেছেন তিনি। সেই পোস্টে স্বামীর কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।

 

রিয়া তার পোস্টে লিখেছেন, ‘না, হাত ছেড়ে যেতে পারিনি র এই জীবনে যাবো না। সাত জনম ধরে একে অপরকে জ্বালাবো আবার আগলেও রাখবো। আজ আমাদের বিয়ের জন্মদিন, ১২ বছর একসাথে পথ চলা! অনেক খারাপ কথা ও অন্যায় করেছি সামাজিকভাবে, প্লিজ ক্ষমা করে দিও।’

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

তার কথায়, ‘আজকের দিনে এই টুকুই চাওয়া। ভালো থাকো, সুস্থ থাকো আর হাতটা শক্ত করে ধরে রেখো, বাকি ঈশ্বর সব সামলে নেবেন। শুভ বিবাহবার্ষিকী পতিদেব। সব কিছু ভুলে নতুন করে পথ চলা শুরু হোক।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code