প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ধীরগতির ব্যাটিংয়ের কারণে আউটের আগেই সাকিবকে তুলে নিলো এমআই

editor
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫, ০১:১২ অপরাহ্ণ
ধীরগতির ব্যাটিংয়ের কারণে আউটের আগেই সাকিবকে তুলে নিলো এমআই

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক:
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) এমআই এমিরেটসের জার্সিতে অভিষেক হয়েছে সাকিব আল হাসানের। অভিষেক ম্যাচেই ব্যাটিংয়ে সুযোগও এই টাইগার অলরাউন্ডার। তবে তা ভালোভাবে কাজে লাগাতে পারেননি তিনি।

রোববার (৭ ডিসেম্বর) শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করেছে এমিরেটস।

Manual6 Ad Code

ব্যাট করতে নেমে এমিরেটসকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার জনি বেয়ারস্ট্রো ও মোহাম্মদ ওয়াসিম। ৫৬ রানের জুটি গড়েন এই দুই ওপেনার। তবে ২৪ বলে ৩৭ রান করে বেয়ারস্ট্রো সাজঘরে ফিরে যান। আরেক ওপেনার ওয়াসিম করেন ৩৯ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি নিকোলাস পুরান। ১২ বলে করেন ৫ রান। ৮৪ রানে ৩ উইকেট হারানোর পর ক্রিজে আসেন আসেন সাকিব। তবে ধীরগতির ব্যাটিং করতে থাকেন তিনি। বেশ খানিকটা সময় নিয়ে উইকেটে সেট হলেও বড় শট খেলতে পারছিলেন না।

Manual4 Ad Code

তাই ২ চারে ১২ বলে ১৬ রানে অপরাজিত থাকার সময় সাকিবকে তুলে নেয় তার দল। শেষ দিকে রোমারিও শেফার্ডের ১০ বলে অপরাজিত ৩১ রান করেন।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code