প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জৈন্তাপুরে পর্যটকবাহী বাসে তল্লাশি, ভারতীয় পণ্যসহ আটক ২

editor
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ণ
জৈন্তাপুরে পর্যটকবাহী বাসে তল্লাশি, ভারতীয় পণ্যসহ আটক ২

Manual6 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে চেকপোস্টে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ।

Manual1 Ad Code

অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে পণ্য বহন ও মজুদের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জৈন্তাপুর মডেল থানার কিলো-৯ ডিউটিতে নিয়োজিত একটি দল তামাবিল মহাসড়কে থানাসংলগ্ন চেকপোস্ট এলাকায় এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, উপপরিদর্শক লুৎফর রহমানের নেতৃত্বে দায়িত্বপ্রাপ্ত টিম ঢাকা থেকে ছেড়ে আসা শাহ আমানত পরিবহনের একটি পর্যটকবাহী বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে বাসের ভেতর থেকে বিভিন্ন ধরনের ভারতীয় প্রসাধনী, খাদ্য ও ভোগ্যপণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে কাবেরী মেহেদি ২৩০ প্যাকেট, সেসা হেয়ার অয়েল ৩৬ প্যাকেট, পোলো লজেন্স ২২ প্যাকেট, বেনজো চকলেট ৫০ প্যাকেট, ম্যাংগো সাবান ১২ প্যাকেট, নিভিয়া বডি লোশন ১০টি, ওরিও বিস্কুট ১০ প্যাকেট এবং শনপাপড়ি ১০ প্যাকেট।

Manual1 Ad Code

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ বিশ হাজার আটশ টাকা। উদ্ধারকৃত পণ্যগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বাসিন্দা তৈয়ব উদ্দিন (৪৫), পিতা মৃত মনির আহমেদ এবং একই উপজেলার ইসমাইল (৫৫), পিতা মৃত ইব্রাহিম।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য মজুদ ও বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, সোমবার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হবে।

Manual6 Ad Code

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code