প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৯ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

‘ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে’- নিজের বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ণ
‘ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে’- নিজের বক্তব্য কাঠগড়ায় দাঁড়িয়ে শুনলেন পলক

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করে হয়েছে।

Manual6 Ad Code

এই মামলার আসামি জয় পলাতক। অপর আসামি পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাকে রোববার (১১ জানুয়ারি) কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

Manual7 Ad Code

সে সময় ‘ইন্টারনেট বন্ধ করিনি বন্ধ হয়ে গেছে’-গণমাধ্যমে দেওয়া জুনাইদ আহমেদ পলকের ওই বক্তব্য ট্রাইব্যুনালের বিচারককে শোনান প্রসিকিউশন। নিজের বক্তব্যই কাঠগড়ায় দাঁড়িয়ে শুনেছেন পলক। একইসঙ্গে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের বিষয়ে সালমান এফ রহমান ও পলকের কথপোকথন পড়ে শোনানো হয়।

এ মামলার অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সাবমেরিন ক্যাবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার কথা প্রচার করে সেই দায় ছাত্র-জনতার ওপর চাপালেও আদতে তা হয়েছিল তৎকালীন সরকারের নির্দেশেই। সজীব ওয়াজেদ জয় এবং পলক এসবের নীলনকশা করেছিলেন বলেও ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন।

এ মামলায় প্রসিকিউশনের অভিযোগ গঠনের শুনানি শেষ। আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের শুনানির জন্য দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code