বিয়ানীবাজারে ১ম বিভাগ ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন করলেন বিসিবির পরিচালক
বিয়ানীবাজারে ১ম বিভাগ ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন করলেন বিসিবির পরিচালক
editor
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৬, ০৭:২৪ অপরাহ্ণ
Manual1 Ad Code
ক্রীড়া ডেস্ক:
Manual3 Ad Code
১৩তম বিয়ানীবাজার উপজেলা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২৬ ইং এর শুভ উদ্বোধনী ও ট্রফি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রাহাত শামছ।
Manual3 Ad Code
Manual6 Ad Code
তিনি বলেন, দেশের মফস্বল এলাকায় ক্রিকেটের জাগরণ সৃষ্টি হয়েছে। যা দেশের ক্রিকেটের জন্য আশার কথা। তিনি বলেন, বিসিবি নতুন খেলোয়াড় তৈরীতে বেশী আগ্রহী। আর এজন্য মফস্বলের ক্রিকেটের উন্নতি ঘটাতে হবে।
শু্ক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরসভার সভাকক্ষে উপজেলা ক্রিকেট এসোসিয়েশন এর সভাপতি এমদাদ হোসেন জবলু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান রিফাত ও জাবের হাসান সামী’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সুরমা ক্রিকেট একাডেমির কোচ একরাম হোসেন, সাবেক ক্রিকেটার জাবেদ আহমদ, মাসুম আহমদ, এ আর আনিছ, ছালেখ হোসেন ও রাজেল আহমদ।