প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাগরপাড়ে বোল্ড লুকে ধরা দিলেন ববি

editor
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ণ
সাগরপাড়ে বোল্ড লুকে ধরা দিলেন ববি

Manual8 Ad Code

 

বিনোদন প্রতিবেদক:

Manual8 Ad Code

সিনেমার খবরে অনুপস্থিত ইয়ামিন হক ববি। ব্যক্তিগত জীবন নিয়েও দীর্ঘদিন আলোচনার বাইরে ছিলেন তিনি। তবে গত বছরের শেষ দিকে প্রেম ও গোপন বিয়ের গুঞ্জনে ফের আলোচনায় আসেন এই অভিনেত্রী।

প্রযোজক-পরিচালক সাকিব সনেটের সঙ্গে প্রেম ভাঙার গুঞ্জনের মধ্যেই আরেক ব্যবসায়ী-প্রযোজক মির্জা আবুল বাশারের সঙ্গে তার সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ববির একটি কল রেকর্ড ফাঁস হলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়।

যদিও ববির দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করে তার কল রেকর্ড ফাঁস করা হয়েছে।

Manual5 Ad Code

 

সিনেমায় অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় ববি। নিয়মিতই ছবি ও ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন তিনি। লেখালেখি কম করলেও তার পোস্টগুলো ঘিরে থাকে ভক্তদের আগ্রহ।

Manual7 Ad Code

এবার সামাজিক মাধ্যমে একটি বোল্ড লুকের ভিডিও প্রকাশ করেছেন ববি। সাগরপাড়ে ধারণ করা ওই ভিডিওতে তাকে দেখা গেছে সাহসী ও আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিতে। গতকাল নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করেন তিনি।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ ভিডিওটির সমালোচনা করেছেন। আবার অনেকেই ববির লুক ও উপস্থাপনার প্রশংসা করে মুগ্ধতা প্রকাশ করেছেন।

ইয়ামিন হক ববি ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক করেন। অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে একজন জনপ্রিয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। সর্বশেষ তাকে পর্দা দেখা গিয়েছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code