প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মৃত্যুর ৭ বছর পর আসছে সুবীর নন্দীর নতুন গান

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
মৃত্যুর ৭ বছর পর আসছে সুবীর নন্দীর নতুন গান

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

বিনোদন প্রতিবেদক:

কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দীর কণ্ঠে নতুন গান প্রকাশ হচ্ছে। এমন খবর হয়তো আবেগে ভাসাবে তার অগণিত শ্রোতাকে। কারণ শিল্পীর মৃত্যুর সাত বছর পর প্রকাশ পেতে যাচ্ছে তার গাওয়া একটি অপ্রকাশিত গান।

গানটির শিরোনাম ‘আমার আয়ু নিয়ে বাঁচো’। কথা লিখেছেন গীতিকবি জাহিদ আকবর। এতে সুর ও সংগীত করেছেন তানভীর তারেক।

 

স্যাড-রোমান্টিক ধাঁচের এই গানটি মুক্তি পাচ্ছে ‘সাউন্ডস অব তানভীর’ ইউটিউব চ্যানেলে। একই সঙ্গে গানটি অ্যাপল মিউজিক, স্পটিফাইসহ অর্ধশত আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

গীতিকবি জাহিদ আকবর বলেন, ‌‘তানভীরের সুরে কাজ করা মানেই আলাদা এক স্বস্তি। এই গানটি যে সুবীর দার কণ্ঠে ধারণ করা হয়েছিল, সেটা আমি জানতামই না। এতদিন পর তার কণ্ঠে নিজের লেখা গান শুনে আমি সত্যিই অভিভূত। আমার বিশ্বাস, শ্রোতারাও গানটির আবেশ বারবার অনুভব করবেন।’

Manual8 Ad Code

সংগীত পরিচালক তানভীর তারেক জানান, ‘সুবীর দার সঙ্গে করা এই গানগুলোর প্রজেক্ট আমার জীবনের অমূল্য স্মৃতির অংশ। প্রতিটি গানেই আমরা অ্যাকুস্টিক ইন্সট্রুমেন্টের প্রতি আলাদা যত্ন নিয়েছি। এই গানে সেতার বাজিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী রাহুল মুখোপাধ্যায়। সুবীর দার কণ্ঠ মানেই মেলোডির গভীরতা। রিলস-টিকটকের যুগেও যাঁরা সুরে ডুবে থাকতে চান, এই গানটা তাদের জন্য।’

Manual7 Ad Code

গানটির রেকর্ডিং হয়েছে ঢাকার কোলাহল স্টুডিও ও কলকাতার ভাইব্রেশন স্টুডিওতে। আর মিক্স ও মাস্টারিংয়ের কাজ সম্পন্ন হয়েছে লাসভেগাসের টিএফপি স্টুডিওতে।

তানভীর তারেক আরও জানান, ৬ ফেব্রুয়ারি রাত ১০টায় যমুনা টিভির লাইভ অনুষ্ঠানে গানটির লিরিক ভিডিও প্রকাশ করা হয়েছে। পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও মুক্তি পাবে আসন্ন রোজার ঈদে।

উল্লেখ্য, কিংবদন্তি সংগীতশিল্পী সুবীর নন্দী ২০১৯ সালের ৭ মে ৬৫ বছর বয়সে মারা যান। দীর্ঘ চার দশকের সংগীতজীবনে তিনি আড়াই হাজারেরও বেশি গান গেয়েছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং একুশে পদকে ভূষিত হন।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code