প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঘরে বসে জেনে নিন আপনার ভোটার নম্বর ও কেন্দ্র

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ণ
ঘরে বসে জেনে নিন আপনার ভোটার নম্বর ও কেন্দ্র

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটপ্রদান সহজ করতে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা ঘরে বসেই দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট তথ্য জানতে পারবেন।

Manual3 Ad Code

১. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ
ভোটাররা Smart Election Management BD অ্যাপ ব্যবহার করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য Play Store বা App Store থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। এরপর ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

Manual8 Ad Code

২. হটলাইন নম্বর ১০৫
বাংলাদেশের যে-কোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এ ক্ষেত্রে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।

৩. এসএমএসের মাধ্যমে (১০৫)
এসএমএসের মাধ্যমেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেয়া হবে।

৪. নির্বাচন কমিশনের ওয়েবসাইট
নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এজন্য যে-কোনো ব্রাউজার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে।

এখানে দুটি উপায়ে তথ্য পাওয়া যাবে—
নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের তালিকা দেখা
এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা

এ ছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে সরাসরি দেখার সুবিধা রয়েছে। গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব ও যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।

Manual1 Ad Code

বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব সেবা চালুর মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্র খুঁজে পেতে আর কোনও ভোগান্তি পোহাতে হবে না।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code