প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

একচাদরে রোম্যান্সে ভাসলেন সালমান খান

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ণ
একচাদরে রোম্যান্সে ভাসলেন সালমান খান

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual6 Ad Code

বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান এখনো চিরকুমার। ৬০ পেরিয়েও গ্ল্যামারাস। জীবনে প্রেম একাধিকবার এলেও ছাদনাতলা অবধি আর যাওয়া হয়নি ভাইজানের। অতঃপর ষাটেও আইবুড়োই রয়ে গেছেন তিনি।

বিটাউনের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’-এর কপালে কিন্তু কম বিয়ের প্রস্তাব জোটেনি। তবু বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়াতে দেননি ভাইজান। তবে শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে ‘ব্যাচেলর’ ভাইজান যে চমক দিলেন, তাতে ভক্ত-অনুরাগীগের মন্তব্য—এ তো রোম্যান্সে আমির-শাহরুখকেও টেক্কা!

Manual3 Ad Code

সামাজিক মাধ্যমে ভালোবাসা দিবসে সালমান খানের শুভেচ্ছা পোস্টের পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— কে তার ‘ভ্যালেন্টাইন’? আসলে প্রেমদিবস উপলক্ষ্যে রোম্যান্স সাগরে ডুব দিয়েছেন তিনি। চর্চিত বান্ধবী ইউলিয়া ভান্তুরকে ছেড়ে অন্য নায়িকার বাহুডোরে ভাইজান।

আর সেই প্রেমমাখা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই সালমানের ভক্ত-অনুরাগীরা হইচই ফেলে দেন। আসলে ভ্যালেন্টাইনস ডে উপলক্ষ্যে আসন্ন সিনেমা ‘ব্যাটেল অব গালওয়ান’-এর নতুন গান ‘ম্যায় হুঁ’ প্রকাশ্যে এনেছেন। সেই গানের এক দৃশ্যেই নায়িকা চিত্রাঙ্গদা সিংয়ের সঙ্গে একচাদরে রোম্যান্সে ভাসতে দেখা গেল ভাইজানকে।

‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমায় সালমান খানকে দেখা যাবে কর্নেল বিকুমল্লা সন্তোষের ভূমিকায়। কিন্তু জওয়ান বলে কি সংসার-প্রেয়সী বিরাগী হতে হবে? তা মোটেই নয়; গানে গানে সেটাই ফুটিয়ে তুলেছেন সুপারস্টার।

সালমান খান বলেন, এই প্রেমদিবসে ‘ম্যায় হুঁ’ গানের মাধ্যমেই ভালোবাসার জোয়ারে ভেসে যান। আর তাতেই তার ভক্ত-অনুরাগীরাও তাকে রোমান্টিক অবতারে দেখে উচ্ছ্বসিত।

Manual4 Ad Code

এর আগে গত ডিসেম্বরে ‘ব্যাটেল অব গালওয়ান’ সিনেমার টিজার শেয়ার করেই সবাইকে চমকে দিয়েছিলেন সালমান খান। পহেলা ঝলক শুরুই হয় বিরসা মুণ্ডার জয়গান গেয়ে। তারপর বজরংবলী, দেশমাতৃকার জয়ধ্বনি দিয়ে সেনাবাহিনী নিয়ে ‘কর্নেল বিকুমল্লা’রূপী সালমান আছড়ে পড়েন লাদাখ উপত্যকার চীন সীমান্তে। যেখানে এক গাছের গুঁড়ি হাতেই শয়ে শয়ে শত্রু নিধন করতে দেখা যায় ভাইজানকে! পরনে জওয়ানের উর্দি। চোখে প্রতিশোধের আগুন। রক্তাক্ত চেহারা।

দীর্ঘদিন পর ‘দাবাং’ অবতারে বলিউড সুপারস্টারকে দেখে ততোধিক উচ্ছ্বসিত হন তার দর্শক-অনুরাগীরাও। এবার ভ্যালেন্টাইনস ডেতে রোমান্টিক অবতারে ধরা দিলেন সালমান খান।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code