যুক্তরাষ্ট্র থেকে নিঃস্ব হয়ে ফিরলেন সিলেটের ২ জনসহ ২৯ বাংলাদেশি
যুক্তরাষ্ট্র থেকে নিঃস্ব হয়ে ফিরলেন সিলেটের ২ জনসহ ২৯ বাংলাদেশি
editor
প্রকাশিত মার্চ ১, ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
স্টাফ রিপোর্টার:
অবৈধ অভিবাসনবিরোধী অভিযানের অংশ হিসেবে আরও ২৯ বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। নিঃস্ব হয়ে দেশে ফেরা এই ২৯ বাংলাদেশির মধ্যে সিলেট বিভাগের ২ জন রয়েছেন।
Manual7 Ad Code
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ভাড়া করা একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
Manual2 Ad Code
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ডেস্ক ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক)-এর সহায়তায় ফেরত আসা কর্মীদের জরুরি সহায়তা ও বাড়ি যাওয়ার জন্য পরিবহন সুবিধা প্রদান করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম।
ফেরত আসা ২৯ জনের মধ্যে নোয়াখালীর ১৪ জন, ঢাকার ৭ জন, কুমিল্লার ২ জন, মুন্সীগঞ্জের ৩ জন এবং ফেনী, মৌলভীবাজার, সিলেট ও মাদারীপুরের একজন করে রয়েছেন। এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা দাঁড়িয়েছে ৩২২ জনে। সবশেষ গত ২০ জানুয়ারি ৩৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।