প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মেহজাবীনের এমন মারকুটে রূপ আগে দেখেনি দর্শক

editor
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ
মেহজাবীনের এমন মারকুটে রূপ আগে দেখেনি দর্শক

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক:

আসছে ঈদে ওটিটি প্ল্যাটফর্ম চরকি নিয়ে আসছে তাদের নতুন অরিজিনাল সিরিজ ‘ক্যাকটাস’। গত বুধবার দুপুরে সিরিজটির টিজার প্রকাশের পর থেকেই মেহজাবীন চৌধুরীর নতুন অবতার নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক মাতামাতি। ‘সিন্ডিকেট’ ও ‘অ্যালেন স্বপন’ খ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় এই সিরিজে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রীতম হাসান ও মেহজাবীন চৌধুরী।

 

টিজারটি প্রকাশের পর দর্শকদের সবটুকু নজর কেড়েছেন মেহজাবীন চৌধুরী। সাধারণত ড্রামা বা রোম্যান্টিক চরিত্রে দেখা গেলেও ‘ক্যাকটাস’-এ তাকে দেখা গেছে একদম মারকুটে ও অ্যাকশন লুকে। সামাজিকমাধ্যমে তার এই অ্যাকশন দৃশ্যের স্ক্রিনশট ও ক্লিপ শেয়ার করে দর্শকরা প্রশংসা ও বিস্ময় প্রকাশ করছেন; সাধারণত মেহজাবীনকে এমন রূপে আগে দেখা যায়নি। মেহজাবীন নিজেও জানিয়েছেন, এই সিরিজের ‘অনুরা’ চরিত্রটির জন্য তিনি প্রথমবারের মতো বড় পরিসরে অ্যাকশন শিখেছেন।

Manual8 Ad Code

গল্পের কেন্দ্রে রয়েছেন মানসিভ নামের এক দক্ষ হ্যাকার, যার চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান। টিজারে তাকে একজন কয়েদি হিসেবে দেখা গেলেও রাষ্ট্রের এক বিশেষ সংকট মোকাবিলায় তাকে আবারও হ্যাকিংয়ের ময়দানে নামতে হয়। প্রীতম জানান, তার অভিনীত এই চরিত্রটির একটি দীর্ঘ জার্নি ও নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে যা দর্শকদের পছন্দ হবে।

Manual5 Ad Code

 

 

Manual3 Ad Code

নির্মাতা শিহাব শাহীন এই সিরিজের মাধ্যমে একটি নিজস্ব ‘স্পাই ইউনিভার্স’ তৈরির ইঙ্গিত দিয়েছেন। তার মতে, টিজারে যতটা দেখা গেছে মূল সিরিজের পরিসর ও চ্যালেঞ্জ তার চেয়েও অনেক বেশি।

Manual3 Ad Code

প্রযুক্তি, থ্রিল আর অ্যাকশনের মিশেলে তৈরি এই সিরিজে আরও অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, মুনীরা ইউসুফ মেমীসহ একঝাঁক তারকা। সব মিলিয়ে ঈদুল ফিতরে চরকির পর্দায় মেহজাবীনের এই মারকুটে রূপ দেখার জন্য এখন মুখিয়ে আছেন দর্শককুল।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code