প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

‘পাকিস্তানকে খুব মজা করে পিটিয়েছে বাংলাদেশ’

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ণ
‘পাকিস্তানকে খুব মজা করে পিটিয়েছে বাংলাদেশ’

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্ক:
সদ্য শেষ হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নিয়ে একের পর এক ভবিষ্যদ্বাণী করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির। সেই ভবিষ্যদ্বাণীগুলো বিফলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের বিদ্রুপের শিকার হন তিনি।

Manual8 Ad Code

বাংলাদেশ-পাকিস্তান প্রথম ওয়ানডের পর ফের আলোচনায় আমির। বাজে পারফরম্যান্সের জন্য পাকিস্তানের ক্রিকেটারদের কড়া সমালোচনা করেছেন তিনি।

Manual8 Ad Code

বুধবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের আগে ব্যাট করতে নেমে নাহিদ রানা গতির ঝড়ে ৩০ ওভার ৪ বলে মাত্র ১১৪ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২০৯ বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ।

Manual2 Ad Code

এমন বাজে হারের পর পর নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ম্যাচ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে পাকিস্তান দলকে ধুয়ে দিয়েছেন আমির। তিনি বলেন, ‘পাকিস্তান ১১৪ রানে গুটিয়ে গেছে। নাহিদ রানা ৫ উইকেট নিয়েছে। ৩ উইকেট পেয়েছে মেহেদী হাসান মিরাজ। যে উইকেটে আমরা ১১৪ রান করলাম, একই উইকেটে বাংলাদেশ ১০-১২ ওভারে (১৫.১ ওভারে) খেলা শেষ করে দিল। আমাদের খুব মজা করেই পিটিয়েছে বাংলাদেশ।’

৫ উইকেট পাওয়া নাহিদ রানার প্রশংসা করে আমির বলেন, ‘রাওয়ালপিন্ডিতে এর আগে রানার বোলিং দেখেছি। ঘণ্টায় নিয়মিত ১৩৫-১৪০ কিলোমিটার গতিতে বোলিং করে। আজও সে দারুণ খেলেছে।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual6 Ad Code