প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে দুই কিশোর পাকড়াও

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ণ
সিলেটে দুই কিশোর পাকড়াও

Manual5 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৭৬ বোতল বিদেশি মদসহ দুই কিশোরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১২ই মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায় থানা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃতরা হচ্ছে, মারুফ (১৯)। সে উপজেলার ২ নং লক্ষিপুর রাংপানি গ্রামের আক্তার হোসেনের পুত্র। অপরজন রাব্বি (১৮)। সে একই গ্রামের মোঃ জাকির হোসেনের পুত্র।

Manual5 Ad Code

পুলিশ জানায়, রাত আনুমানিক আড়াই ঘটিকায় মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান খান এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার আসামপাড়া গুচ্ছগ্রাম বাজারে একটি পরিত্যক্ত দোকান থেকে ৭৬ বোতল রয়েল স্টেগ ব্রান্ডের ভারতীয় মদসহ দুই কিশোরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের মূল্য প্রায় তিন লক্ষ চার হাজার টাকা বলে পুলিশ জানায়।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি বলেন, গ্রেফতারকৃত দুই কিশোরের বিরুদ্ধে থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code