প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাকিবকে ছাড়িয়ে নিশো-সিয়াম

editor
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
শাকিবকে ছাড়িয়ে নিশো-সিয়াম

Manual7 Ad Code

 

বিনোদন ডেস্ক:

Manual6 Ad Code

যেমনটা হয়নি কাছাকাছি সময়ে। তেমনটাই দেখা গেল এবার। মুক্তির আগে ঈদের সিনেমা নিয়ে যে হিসাবনিকাশ ছিল, ঈদের পর তা পুরোপুরি পাল্টে গেল। এবার ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা হিসেবে ধরা হয়েছিল ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স’কে।

Manual5 Ad Code

মুক্তির আগেই ছবিটি নিয়ে ছিল ব্যাপক আলোচনা। শাকিব ভক্তদের মাঝে আলোড়ন তুলেছিল ছবির ফার্স্ট লুকও। যদিও টিজার প্রকাশের মধ্যে দিয়ে ছবিটি নিয়ে সমালোচনা বাড়তে থাকে। বিশেষ করে ভিএফএক্স, ব্যাকগ্রাউন্ড মিউজিকের মান নিয়ে প্রশ্ন ওঠে। তবে মুক্তির পর ‘প্রিন্স’ এভাবে ব্যর্থ হবে সেটা বোধহয় শাকিব খানও ধারণা করতে পারেননি। গল্প, নির্মাণ ও প্রযুক্তিগত দিক দিয়ে ঈদের অন্য ছবিগুলো থেকে বেশ পিছিয়ে পড়ে ‘প্রিন্স’। শুধু তাই নয়, জটিলতার কারণে স্টার সিনেপ্লেক্সে প্রথম পাঁচদিন চালানোই যায়নি ছবিটি।

 

Manual6 Ad Code

অন্যদিকে সত্য ঘটনা অবলম্বনে রেদোয়ান রনি পরিচালিত ও আফরান নিশো অভিনীত ‘দম’ এবং মেহেদী হাসান হৃদয় পরিচালিত ও সিয়াম আহমেদ অভিনীত অ্যাকশন ছবি ‘রাক্ষস’ দ্রুতই এগিয়ে যায় সিনেপ্লেক্সে। এমনকি সিঙ্গেল স্ক্রিনে মুক্তির পরও ‘রাক্ষস’ দারুণ রিভিউ পাচ্ছে দর্শকদের। অন্যদিকে সবচেয়ে বেশি হলে মুক্তি পেয়েও ‘প্রিন্স’র শো কমতে থাকে। এমনকি ‘প্রিন্স’-এর বদলে দেশের বড় হলগুলো এখন ‘রাক্ষস’ চালাচ্ছে। ‘দম’ সিঙ্গেল স্ক্রিনে মুক্তি পাবে ২৪শে এপ্রিল। এ তিন ছবির বাইরে সিনেপ্লেক্সে ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে তানিম নূর পরিচালিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। শুধু গল্প ও সুন্দর নির্মাণ দিয়ে যে দর্শকদের নির্মল আনন্দ সিনেমার মাধ্যমে দেয়া যায়, সেটির উদাহরণ হলো ছবিটি। দর্শকরা হল থেকে বের হয়েও ছবিটির প্রশংসা করছেন।

 

অন্যদিকে ‘দম’ ও ‘রাক্ষস’ দিয়ে অভিনেতা হিসেবে নিজেদের আরও এক ধাপ উপরে নিয়ে গেছেন নিশো ও সিয়াম। ছবিগুলো দিয়ে শাকিব খানের ‘প্রিন্স’কে ছাড়িয়ে গেছেন তারা। গত কয়েক বছরে এই প্রথম শাকিব খানের সিনেমা থাকতে অন্য কোনো নায়কদ্বয়ের ছবি এভাবে এগিয়ে গেল ঈদে, যেটিকে সিনেমার জন্য ইতিবাচক মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। কারণ শাকিব খান এককভাবে এতদিন সিনেমা ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে গেছেন। নির্ভরযোগ্য নায়ক হিসেবে এবার নিশো ও সিয়ামের নাম উচ্চারিত হচ্ছে।

 

Manual6 Ad Code

এবারের ঈদের পর অনেক প্রযোজক ও পরিচালকই তাদের দু’জনকে নিয়ে নতুন করে ভাবছেন। পাশাপাশি ভালো ছবি যে দর্শক টানতে পারে তারও উদাহরণ হয়ে থাকলো ‘বনলতা এক্সপ্রেস’।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code