প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

কনসার্টে ঠোঁট মিলিয়ে বিতর্কে গায়িকা

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ
কনসার্টে ঠোঁট মিলিয়ে বিতর্কে গায়িকা

Manual7 Ad Code

বিনোদন ডেস্ক:

Manual8 Ad Code

সম্প্রতি মুক্তি পাওয়া বলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এ গান গেয়ে আলোচনায় আসেন জেসমিন স্যান্ডলাস। তবে এই সাফল্যের মাঝেই এক লাইভ কনসার্ট থেকে বিতর্কের কেন্দ্রে চলে গেলেন গায়িকা; যার নেপথ্যে ছিল বেশ কয়েকটি আপত্তিজনক কর্মকাণ্ড।

ভাইরাল একটি ভিডিওটিতে দেখা যায়, লেহেঙ্গা চোলি পরে মঞ্চে ‘শারারাত’ গানটি পরিবেশন করছিলেন জেসমিন। তবে শুধু গানই নয়, শুরু করেছিলেন উদ্দাম নাচও! এমন সময় একটা বোতল হাতে নিয়ে নিজের মাথায় পানি ঢালেন; এক পর্যায়ে তার ডান্স স্টেপে উঠে আসে অশালীনতাও।

Manual7 Ad Code

এরপর যখন গানের মিউজিক শেষ হয়ে ভোকাল শোনা যেতে শুরু করে, তখন দেখা যায়, মাইক্রোফোন গায়িকার মুখের কাছে নয়, বরং নীচে রাখা- ভোকাল চলতেই থাকছে। সঙ্গে সঙ্গে বিষয়টি চমকে দেয় শোতাদের।

 

ভিডিওটি ভাইরালের পর এমন দৃশ্য নেটিজেনদেরও অবাক করেছে। তারা বলছেন, গান শোনানোর নামে প্রতারণা করেছেন জেসমিন। তার গানের সঙ্গে গায়কী মিলছিল না; ব্যাকগ্রাউন্ডে গান বাজিয়ে শুধুই ঠোঁট মিলিয়ছেন।

Manual5 Ad Code

এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘লাইভ কনসার্টেও এরা লাইভ গায় না, পুরো গানটিই লিপ-সিঙ্ক ছিল।’ অন্য এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ‘তাকে কি গান গাইতে ডাকা হয়েছিল নাকি নাচার জন্য?’ কেউ কেউ আবার তার এই কর্মকাণ্ডকে ‘ওভার-অ্যাক্টিং’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমায় জাসমিন মোট পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন। এর আগে বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিক’ সিনেমার ‘ইয়ার না মিলে’ গানটি দিয়ে বলিউডে পা রাখেন তিনি।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code