কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশনে সীমান্ত নিরাপত্তা ও শুল্ক আইন বাস্তবায়নে জোরদার তৎপরতা অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
Manual8 Ad Code
সম্প্রতি ভারত ফেরত বিকি সাহা নামে এক যাত্রীর কাছ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা নিয়মবহির্ভূত মালামাল জব্দ করে কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
Manual6 Ad Code
রবিবার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।
বিজিবি সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট যাত্রী একাধিকবার ভারত যাতায়াত করেছেন। সর্বশেষ গত ২১ এপ্রিল দেশে ফেরার সময় তার সঙ্গে অনুমোদিত সীমার বাইরে বিপুল পরিমাণ কসমেটিক্স সামগ্রী, জিরা, বিভিন্ন খাদ্যপণ্য ও মোবাইল ফোন পাওয়া যায়। এসব পণ্য সরকারি শুল্ক পরিহার করে আনা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় বিজিবি। পরে নিয়ম অনুযায়ী মালামাল জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত দিয়ে যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত বিধিনিষেধ রয়েছে। কেউ যদি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ বা অতিরিক্ত পণ্য দেশে আনার চেষ্টা করেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রথমবারের মতো সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও তার মালামাল জব্দ করা হয়েছে।
Manual1 Ad Code
তিনি আরও জানান, পাসপোর্ট যাচাইয়ে দেখা গেছে- ওই ব্যক্তি সাম্প্রতিক সময়ে ৪ বার এবং গত ছয় মাসে মোট ৭ বার ভারতে গমনাগমন করেছেন। প্রতিবারই তিনি ব্যবসায়িক উদ্দেশ্যে ল্যাগেজভর্তি পণ্য বহন করেছেন। দেশের অর্থনীতি সুরক্ষা, শুল্ক আইন বাস্তবায়ন এবং অবৈধ পণ্য প্রবেশ রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি জানান।
Manual7 Ad Code
চাতলাপুর শুল্ক স্টেশনের কাস্টমস কর্মকর্তা মঙসাচিং মারমা বলেন, বিজিবি জব্দকৃত মালামাল আমাদের কাছে হস্তান্তর করেছে। এখন বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।