প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

নোরার অপূর্ণ স্বপ্ন

editor
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
নোরার অপূর্ণ স্বপ্ন

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা নোরা ফতেহি পর্দায় যেমন গ্ল্যামারাস, তেমনি ব্যক্তিজীবনেও রয়েছে এক ভিন্ন গল্প। নাচ ও অভিনয়ের জগতে আসার আগে তার স্বপ্ন ছিল একজন ফুটবলার হওয়ার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল নোরার গভীর ভালোবাসা। নিয়মিত অনুশীলন করতেন এবং মাঠেই কাটতো তার অনেকটা সময়। কিন্তু মাত্র ১১ বছর বয়সে গুরুতর চোট পাওয়ার পর হঠাৎ করেই থেমে যায় সেই স্বপ্নের পথচলা।

Manual2 Ad Code

বাধ্য হয়ে ফুটবল থেকে দূরে সরে আসতে হয় তাকে। সেই সময়টিকে তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় হিসেবে উল্লেখ করেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে পুরনো স্মৃতি শেয়ার করে নোরা জানান, তার প্রাক্তন কোচ গোভি হেনরিকসেন তাকে কঠিন সময় পার হতে সাহায্য করেছিলেন। তার উৎসাহেই নোরা আবার আত্মবিশ্বাস ফিরে পান। এখনো সুযোগ পেলেই মাঠে নামেন তিনি এবং ফুটবল খেলেন।

Manual7 Ad Code

এমনকি একসময় ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার মাইকেল ওয়েনের সঙ্গেও খেলেছেন তিনি। ফুটবলার হতে না পারার আক্ষেপ থাকলেও খেলার প্রতি ভালোবাসা এখনো অটুট। মরক্কান তারকা আশরাফ হাকিমিকে নিজের প্রিয় ফুটবলার হিসেবে উল্লেখ করেছেন নোরা। ফিফা বিশ্বকাপ ২০২২-এর ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করে বিশ্ব জুড়ে প্রশংসা কুড়ান তিনি। মরক্কান বংশোদ্ভূত হলেও কানাডায় বেড়ে ওঠা এই তারকা আজ বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তবুও হৃদয়ের এক কোণে রয়ে গেছে তার অপূর্ণ ফুটবলার হওয়ার স্বপ্ন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code