নিজস্ব প্রতিবেদক :
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (১০ মে) বিকাল ৩টায় সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেইট সংলগ্ন স্থানে সিলেটগামী প্রাইভেট কারের সাথে হরিপুরগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেল আরোহী জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নালে আবেদীনের ছেলে তাহসিন আহমদ (১৪) ঘটনাস্থলে নিহত হন। একই গ্রামের অপর মোটরসাইকেল আরোহী জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) গুরুতর আহত হন।
Manual8 Ad Code
ঘটনার পরপর স্থানীয় জনতা এগিয়ে এসে আহত তাহের আহমদকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
Manual5 Ad Code
দুর্ঘটনায় বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।