প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে যুবকের মরদেহ উদ্ধার

editor
প্রকাশিত মে ২০, ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ
সিলেটে যুবকের মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
পরিবারের সবার অগোচরে বিষ পান করে মিনহাজ আহমদ (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২০ মে) সকালে গোলাপগঞ্জ পৌর এলাকার সরস্বতীতে এ ঘটনাটি ঘটে। মিনহাজ ওই এলাকার রাহেল আহমদের ছেলে। তিনি জকিগঞ্জের ফুলতলির সাবের বাড়িতে কাজ করতেন।

গুরুতর অসুস্থ অবস্থায় মিনহাজকে উদ্ধার করে স্বজনরা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে রাখে।

Manual5 Ad Code

নিহতের ভাই মুন্না আহমদ জানান, মিনহাজ বিষ খাওয়ার পর পরই স্বজনদের চোখে পড়লে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে জকিগঞ্জের ফুলতলি সাহেবের বাড়িতে কাজ করত। কি কারণে সে বিষ পান করেছে তা বলা যাচ্ছে না।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code