প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঈদ সামনে রেখে জকিগঞ্জে পুলিশের কঠোর সতর্কতা

editor
প্রকাশিত মে ২৪, ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
ঈদ সামনে রেখে জকিগঞ্জে পুলিশের কঠোর সতর্কতা

Manual8 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।

ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, যানজট, কোরবানির পশুর হাটে বিশৃঙ্খলাসহ যেকোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখতে রবিবার (২৪ মে) বিকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের বিশেষ মহড়া ও টহল কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বিকাল থেকে জকিগঞ্জ বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ, পশুর হাট ও জনবহুল এলাকায় পুলিশের একাধিক টিম একযোগে অভিযান ও টহলে অংশ নেয়। এ সময় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয় এবং সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি জোরদার করা হয়। মহড়ায় নেতৃত্ব দেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

পুলিশ সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত বৃদ্ধি, বাজারে কেনাকাটার চাপ এবং পশুর হাটকে কেন্দ্র করে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েনসহ নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে।

Manual6 Ad Code

মহড়াকালে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সদস্যরা। এ সময় নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা প্রদান এবং যেকোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনার বিষয়ে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।

Manual5 Ad Code

জকিগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে জকিগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ টহল ও মহড়া অব্যাহত রয়েছে। জনগণের জানমাল রক্ষায় থানা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। কোনো ধরনের অপরাধ, নাশকতা কিংবা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।”

Manual5 Ad Code

তিনি আরও বলেন, “পশুর হাট, বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সাদা পোশাকে পুলিশ মোতায়েনসহ কঠোর নজরদারি চালানো হচ্ছে। ঈদকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল ও কেনাকাটা করতে পারেন, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

Manual5 Ad Code

পুলিশের এমন তৎপরতায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, ঈদকে সামনে রেখে পুলিশের বাড়তি নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাধারণ মানুষের নিরাপদ চলাচল এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code