প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

৪ জুন ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ণ
৪ জুন ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
প্রচলিত সম্পর্কের বাইরে বাংলাদেশের সঙ্গে রাজনৈতিক ও কৌশলগত সম্পৃক্ততা বাড়াতে ৪ জুন তিন দিনের সফরে ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

আগামী ৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২০ সালের ডিসেম্বরের পর এটি বাংলাদেশে তুরস্কের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর। একই সঙ্গে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গুরুত্বপূর্ণ কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রীরও এটিই প্রথম ঢাকা সফর।

Manual2 Ad Code

কূটনৈতিক সূত্রগুলো বলছে, এই সফরটির পেছনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা রয়েছে। গত ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই তুরস্ক ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগ জোরদার করে। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠতা ও পারস্পরিক সহযোগিতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code