প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোয়াইনঘাটের ইউএনও সিলেট জেলার শ্রেষ্ঠ ইউএনও

editor
প্রকাশিত জুন ৪, ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ণ
গোয়াইনঘাটের ইউএনও সিলেট জেলার শ্রেষ্ঠ ইউএনও

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।প্রশাসনিক ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব, সততা, নিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাঁকে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এ ‘শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ হিসেবে নির্বাচিত করা হয়।

Manual2 Ad Code

সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ স্বাক্ষরিত ‘প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ প্রাপ্তদের তালিকা গত ২ জুন প্রকাশিত হয়। শ্রেষ্ঠ ইউএনও ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে সিলেট জেলায় মোট ১৩ জন এবার প্রাথমিক শিক্ষা পদক ২০২৬’ এর জন্য নির্বাচিত হয়েছেন।

বিসিএস ৩৬ ব্যাচের মেধাবী এই অফিসার ২০২৫ সালের ১৯ জানুয়ারি গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। তার কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্বে উপজেলায় শিক্ষা ও সামগ্রিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে। স্থানীয় সচেতন মহল মনে করেন,এই সম্মাননা প্রাপ্তির পর তার নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার উন্নয়ন ও শিক্ষার ধারা আরও বেশি সমৃদ্ধ হবে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code