নিজস্ব প্রতিবেদক :
নবঘোষিত কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে জকিগঞ্জে যুবদলের এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) বিকেলে জকিগঞ্জের ডাকবাংলো প্রাঙ্গন থেকে শুরু করে বাজারের বিভিন্ন মোড় ও বাস স্ট্যান্ড সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে এমএ হক চত্বরে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
Manual2 Ad Code
সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর নির্দেশে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক শিব্বির আহমদ রনির নেতৃত্বে এই বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জকিগঞ্জ পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক শামিম আহমেদ, সহ-সাংগঠনিক বাহার আহমেদ, পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামসুদ্দোহা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য তারেক আহমেদ, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেল আহমেদ, সদস্য সজীব আহমেদ।
Manual1 Ad Code
পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মাহবুব আলম, সদস্য রাদি, মস্তাক, ফরহাদ, তাহের কিবরিয়া, তাফসির, গোলাম। মস্তুফা চৌধুরি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জুনেদ আহমেদ, সরকারি কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাজিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমেদ, সদস্য জিবান আহমেদ, হিমেল, জয়নাল,সুহেল, মনি, সাকিব, রুবেল, জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ-সভাপতি কাশেম আহমেদ, গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজের সহ-সভাপতি আলি আহমদসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবঘোষিত ১৫১ সদস্যের এই বিশাল কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন রেজাউল কবীর পল, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক পদের দায়িত্ব দেওয়া হয়েছে মো. কামরুজ্জামান জুয়েলকে। মোট ১৫১ সদস্যের এই বিশাল কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় ও সহ-সম্পাদকীয় পদের পাশাপাশি সহ-সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেশের বিভিন্ন অঞ্চলের শীর্ষ যুবনেতাদের পাশাপাশি প্রবাসী নেতাদেরও গুরুত্ব দেওয়া হয়েছে।
Manual7 Ad Code
নবঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী ওই কমিটিতে স্থান পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মকসুদ আহমদসহ বিভাগের চার নেতা। তারা হলেন, সহ-সভাপতি জাকির হোসেন উজ্জল (মূল তালিকার ১৯ নং),সহ-সভাপতি রহিম উদ্দিন – যুক্তরাজ্য (মূল তালিকার ২৪ নং), সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ (মূল তালিকার ৬৪ নং), সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান (মূল তালিকার ৭৬ নং)।