প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জকিগঞ্জ সড়কে চারখাই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

editor
প্রকাশিত জুলাই ২, ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ণ
জকিগঞ্জ সড়কে চারখাই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের জকিগঞ্জ সড়কে চারখাই এলাকায় বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুইজন ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহত ব্যক্তি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ফালজুর গ্রামের কালাই মিয়া (৫৫)। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী বলে জানা গেছে।

জানা যায়, সিলেট-জকিগঞ্জ আঞ্চলিক সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটমুখি বিআরটিসি বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এত সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পড়ে যায়। আর তখন ঘটনাস্থলে একজন মারা যান এবং আরও দুইজন আহত হন। স্থানীয়রা মিলে তাৎক্ষণিকভাবে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে একটি প্রাইবেট হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এইদিকে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে বিয়ানীবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।

Manual7 Ad Code

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই এলাকার কাঠলিপুল সংলগ্ন স্থানে বিআরটিসি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আরও ২জন আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করে।’

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual7 Ad Code