জকিগঞ্জ চাচাতো ভাইকে খুন, যেভাবে পারভেজকে ধরলো পুলিশ
জকিগঞ্জ চাচাতো ভাইকে খুন, যেভাবে পারভেজকে ধরলো পুলিশ
editor
প্রকাশিত জুলাই ২, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ
Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক:
সিলেটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের ঘটনার ২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে প্রধান আসামি পারভেজ আহমদকে (২৬) গ্রেফতার করেছে জকিগঞ্জ থানাপুলিশ। বুধবার (১ জুলাই) দিবাগত রাত পৌণে ১২ টার দিকে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনার পর নিহতের বড় ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরবর্তীতে রাত ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। সেই সাথে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুও উদ্ধার করা হয়।
নিহত যুবক আলম আহমদ (২৮)। তিনি উপজেলার খলাছড়া ইউনিয়নের লামারগ্রামের ওয়ারিছ আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।
Manual7 Ad Code
পুলিশ জানায়, বুধবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চলমান ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যদকার ম্যাচ দেখার সময় তুচ্ছ একটি বিষয় নিয়ে আলম আহমদ ও পারভেজ আহমদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে পারভেজ ধারালো চাকু দিয়ে আলমকে উপর্যুপরি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আলমকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই মো. জসিম উদ্দিন বাদী হয়ে জকিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই রাত প্রায় ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত পারভেজ আহমদকে গ্রেফতার করে। একই সময়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকুও উদ্ধার করা হয়।
Manual6 Ad Code
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতারের পর বৃহস্পতিবার (২ জুলাই) অভিযুক্তকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।