প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার

editor
প্রকাশিত জুলাই ১৩, ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ণ
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৮ বিলিয়ন ডলার

Manual5 Ad Code

নিউজ ডেস্ক:
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২ জুলাই পর্যন্ত দেশের মোট (গ্রস) বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৫৮১ দশমিক ৯৯ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার।

রোববার (১২ জুলাই) রাতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালান্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতিতে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ হাজার ৯৪২ দশমিক ৯৬ মিলিয়ন মার্কিন ডলার।

Manual7 Ad Code

এর আগে, গত ৭ জুলাই দেশের গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ হাজার ৫১৯ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৮৭১ দশমিক ৪০ মিলিয়ন ডলার।

Manual3 Ad Code

বাংলাদেশ ব্যাংক জানায়, আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাব করা হয়। ফলে গ্রস রিজার্ভের তুলনায় বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ কম দেখা যায়।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code