প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের যেখানে প্রাণ গেল চালকের

editor
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ণ
সিলেটের যেখানে প্রাণ গেল চালকের

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (১৫ জুলাই) রাত প্রায় দেড়টার দিকে উপজেলার আউশকান্দি এলাকার মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে পুলিশ নিহত ট্রাকচালকের পরিচয় জানাতে পারেনি।

Manual7 Ad Code

পুলিশ জানায়, সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি বাস আউশকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকচালকের মৃত্যু হয়। পাশাপাশি অন্তত ১০ জন আহত হন।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহতদের স্থানীয়দের সহায়তায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

Manual5 Ad Code

শেরপুর হাইওয়ে থানার ওসি মো. আনিছুর রহমান বলেন, বৃষ্টির মধ্যে দ্রুতগতিতে চলা বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকচালক নিহত হন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code