প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে যে কারণে প্রাণ গেল আরও এক শিশুর, হাসপাতালে ৯২

editor
প্রকাশিত জুলাই ১৬, ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ণ
সিলেটে যে কারণে প্রাণ গেল আরও এক শিশুর, হাসপাতালে ৯২

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে হাম ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৮ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আরিয়ান আহমদ নামের শিশুটি সিলেটের জকিগঞ্জ উপজেলার আল আমিনের ছেলে। একই সময়ে নতুন করে ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে বিভাগজুড়ে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

Manual6 Ad Code

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২৬৬ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মৃত্যুর শিশুর বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম।

Manual2 Ad Code

জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১২ জন। এরমধ্যে সুনামগঞ্জে ২৭২ জন, সিলেটে ১৭২ জন, হবিগঞ্জে ৫১ জন (এরমধ্যে ২ জন রুবেলা) এবং মৌলভীবাজারে ১৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৯২ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪০ জন, লায়ন্স হাসপাতালে ৪ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৪ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৮ জন ভর্তি হয়েছেন।

Manual3 Ad Code

বর্তমানে চিকিৎসাধীন ২৬৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১০ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৮৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন, লায়ন্স হাসপাতালে ৪ জন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ নিয়ে সিলেট বিভাগে হামে (সন্দেহজনক ও নিশ্চিত) মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জন। এরমধ্যে সিলেট জেলায় ৩৪ জন, সুনামগঞ্জে ৪৩ জন, মৌলভীবাজারে ১১ জন এবং হবিগঞ্জে ৮ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, হাম উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ৯২ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code