প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠেই হাতাহাতিতে জড়ালেন পারেদেস ও গাভি

editor
প্রকাশিত জুলাই ২০, ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ণ
বিশ্বকাপ ফাইনাল শেষে মাঠেই হাতাহাতিতে জড়ালেন পারেদেস ও গাভি

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক:
২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় স্প্যানিশরা। ২০১০ সালের পর এটি স্পেনের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা।

মাঠের লড়াই শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হয়ে শারীরিক লড়াইও। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই অনাকাঙ্ক্ষিত এক মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়েরা, যার কেন্দ্রবিন্দুতে ছিলেন দুই মিডফিল্ডার আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেস ও স্পেনের গাভি।

Manual2 Ad Code

খেলা শেষ হওয়ার পরপরই আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেস এবং স্পেনের এরিক গার্সিয়া ও গাভির মধ্যে প্রথমে তীব্র বাক্যবিনিময় শুরু হয়। মুহূর্তের মধ্যেই সেই উত্তপ্ত কথা-কাটাকাটি রূপ নেয় তুমুল হাতাহাতিতে। মাঠের মধ্যেই খেলোয়াড়েরা একে অপরের দিকে তেড়ে যান এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

Manual7 Ad Code

ঘটনার একপর্যায়ে আর্জেন্টাইন মিডফিল্ডার পারেদেস প্রথমে স্পেনের এরিক গার্সিয়াকে আঘাত করেন। এরপরই পারেদেসের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়ে স্প্যানিশ মিডফিল্ডার গাভি মাঠের ঘাসের ওপর লুটিয়ে পড়েন।

ম্যাচ অফিশিয়াল ও দুই দলের বাকি সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে ম্যাচ শেষ হওয়ার পর মাঠের ভেতরে এমন উগ্র আচরণের দায়ে রেফারি আর্জেন্টিনার লেয়ান্দ্রো পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখান।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code