প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে সাত-সকালে মিছিল, পাকড়াও ৭

editor
প্রকাশিত জুলাই ২০, ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ণ
সিলেটে সাত-সকালে মিছিল, পাকড়াও ৭

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীতে সাত-সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের মধ্যে ৪জন পুলিশের দায়ের করা মামলায় এজাহার নামীয় আসামী এবং বাকি ৩জন সন্দেহভাজন আসামী রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে সক্রিয় রয়েছেন বলে জানা গেছে।

Manual7 Ad Code

শনিবার (১৮ জুলাই) পৃথক পৃথক অভিযান চালিয়ে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন, সুবাস চন্দ্র দাস (৩২), মো শাহনুর আলী (৪২), মো. শাকিল (২০), মুয়াদ আহমদ মাহিব(২৪), শাহারিয়ার হোসেন রাহাদ (২২), মো. সাগর আহমদ (২৬) এবং সাব্বির আহমেদ শাকিল। তারা সকলেই সিলেট মহানগরীর টিলাগড় এলাকার রঞ্জিত সরকারের গ্রুপের অনুসারী এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় নেতাকর্মী।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার ভোরে মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনায় পুলিশ বাদী একটি মামলা দায়ের করেছে। বিক্ষোভ মিছিলের ঘটনায় পুলিশ অভিযান দিয়ে ৭জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।’

তিনি আরও বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ৪জন এজাহার নামীয় আসামী এবং বাকি ৩জন সন্দেহভাজন আসামী রয়েছেন। আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।’

Manual3 Ad Code

প্রসঙ্গত, শুক্রবার (১৭ জুলাই) ভোর আনুমানিক ৬টা ১০ মিনিট হতে ৬টা ২০ মিনিট পর্যন্ত সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ইমাম প্রশিক্ষণ একাডেমির সামনের মেইন রাস্তা হতে শুরু হয়ে টিবি গেইট পূর্ব শাহী ঈদগাহ শাহজালাল প্রফেশনাল কলেজ পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক ঝটিকা বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এই মিছিলে আনুমানিক ২৫-৩০ জন ছাত্রলীগের নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিক্ষোভ মিছিল শেষে তারা ৫-৬টি মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code