প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দোয়ারাবাজারে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

editor
প্রকাশিত জুলাই ২১, ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
দোয়ারাবাজারে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

Manual3 Ad Code

দোয়ারাবাজার প্রতিনিধি:
দোয়ারাবাজারে নিখোঁজের দু’দিন পর ইউসুফ আলী (৩০) নামের এক দৃষ্টিপ্রতিবন্ধী যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় ছাতক-সুনামগঞ্জ সড়ক সংলগ্ন পানাইল ডুবার খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সাহেবেরগাঁও গ্রামের আলকাছ আলীর ছেলে। পেশায় একজন ভিক্ষুক ছিলেন তিনি।

Manual7 Ad Code

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউসুফ আলী গত ৫-৬ দিন আগে ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। ১৮ জুলাই রাতে পানাইল এলাকায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল। সোমবার সন্ধ্যায় খালের পানিতে অজ্ঞাত লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

Manual4 Ad Code

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। অসাবধানতাবশত পানিতে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাই পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং দৃষ্টিপ্রতিবন্ধিতার বিষয়টি বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Manual8 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code