রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, সিদ্ধান্ত শুক্রবার?
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, সিদ্ধান্ত শুক্রবার?
editor
প্রকাশিত জুলাই ২৩, ২০২৬, ০৪:১১ অপরাহ্ণ
Manual3 Ad Code
প্রজন্ম ডেস্ক:
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর সম্ভাবনার আলোচনা রাজনৈতিক অঙ্গনে তীব্র হয়েছে।
Manual5 Ad Code
সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, শুক্রবার (২৪ জুলাই) তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াতে পারেন।
তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
Manual2 Ad Code
সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ করলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন এবং সাংবিধানিক বিধান অনুসারে পরবর্তী কার্যক্রম সম্পন্ন হয়।
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাংবিধানিক অবস্থান নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা বিতর্ক ও আলোচনা শুরু হয়।
Manual8 Ad Code
বিভিন্ন মহল থেকে তার পদে থাকা-না থাকা নিয়ে প্রশ্ন উঠলেও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপ্রধান হিসেবে তিনিই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের পরও সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছেই শপথ নেন নির্বাচনে বিজয়ী বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। এর মধ্য দিয়ে রাজনৈতিক বিতর্ক থাকলেও রাষ্ট্রপতি হিসেবে তার সাংবিধানিক দায়িত্ব পালন করেন।
চলতি মাসের শুরুতে বিএনপি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে মৌখিকভাবে পদত্যাগের অনুরোধ জানানো হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। এরপর তিনি কিছু সময় চান।
Manual4 Ad Code
বঙ্গভবনের একাধিক কর্মকর্তার ভাষ্য, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার তিনি পদত্যাগ করতে পারেন এবং দুপুরের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠানোর সম্ভাবনা রয়েছে।
পারিবারিক সূত্র জানায়, সিএমএইচে করা সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার স্নায়ুবিষয়ক জটিলতা ধরা পড়েছে। পদত্যাগের পর উন্নত চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা রয়েছে।