নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে অনলাইন জুয়া চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। রবিবার (২৬ জুলাই) আনুমানিক রাত সোয়া ৯টার দিকে পাগলা বাজারের পিকআপ স্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।
Manual3 Ad Code
গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার শত্রুমর্দন এলাকার মৃত সাধু মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৮), রায়পুর এলাকার মৃত ফজর আলীর ছেলে জলিল আহমেদ উরফে আব্দুল জলিল (২৯) এবং শত্রুমর্দন এলাকার মৃত নূর মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৬)।
Manual8 Ad Code
র্যাব জানায়, র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউপির পাগলা বাজারের পিকআপ স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। র্যাবের অভিযান টের পেয়ে কতিপয় ব্যক্তিরা কৌশলে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, অনলাইনে জুয়া খেলার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল।
Manual4 Ad Code
পরবর্তীতে তাদের হেফাজতে থাকা জুয়া খেলার কাজে ব্যবহৃত ৩টি স্মার্ট মোবাইল ফোন ও ২টি বাটন ফোনসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা Night Teer, Teer Today, 1Xbetসহ অন্যান্য আরো অনেক অ্যাপস্-এর মাধ্যমে অনলাইনে জুয়া খেলে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’