কোম্পানীগঞ্জে এনসিপির পদযাত্রা শুক্রবার, থাকবে অতিরিক্ত পুলিশ মোতায়েন
কোম্পানীগঞ্জে এনসিপির পদযাত্রা শুক্রবার, থাকবে অতিরিক্ত পুলিশ মোতায়েন
editor
প্রকাশিত জুলাই ৩০, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় শুক্রবার (৩১ জুলাই) ‘জুলাই পদযাত্রা’ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পদযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি জেলা প্রশাসন থেকে বিজিবি মোতায়েনের কথাও জানানো হয়েছে।
Manual5 Ad Code
কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপি’র আহ্বায়ক উবায়েদ আহমেদ জানিয়েছেন, পদযাত্রায় দলের প্রধান সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। প্রশাসনের পক্ষ থেকে পদযাত্রার নিরাপত্তার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। যুবদল ছাত্রদলের অনেকেই ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়েছেন আমরা সেটা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।
Manual7 Ad Code
তিনি আরো বলেন, এদিন বিকাল ৩টায় উপজেলার থানা সদর পয়েন্টে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এর আগে তারা ভোলাগঞ্জ স্থলবন্দর মসজিদে জুমার নামাজ আদায় করবেন।
Manual5 Ad Code
এদিকে এনসিপি’র জুলাই পদযাত্রা উপলক্ষে কেন্দ্রীয় নেতারা কোম্পানীগঞ্জে আগমনকে কেন্দ্র করে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করছেন। মুহিব নামে যুবদলের এক কর্মী পোস্ট করেন “ডার্বি নাসির ও ছাত্রলীগ নেতা সারজিস আলম বেশি বাল পাকনামী আর বেয়াদবির কারণে জনগণ হামলা করছে। নতুন বাংলাদেশে বেয়াদবির কোন স্তান নেই, যেখানে বেয়াদবি সেখানেই হামলা।” সোনা মিয়া নামে আরেক যুবদল কর্মি লিখেন “কোম্পানীগঞ্জে আগামীর প্রোগ্রামে জার্সি আলম না এসে, যদি ফেটুয়ারি আসে তাহলে একটু মজা নেব ভাবছি। তার কারণ মুখের ভাষা যে এতো ভালো তার জন্য।” অনেকেরই এ ধরনের মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
এসব পোস্টে এনসিপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের পাল্টাপাল্টি মন্তব্যের যেরে শুক্রবারের পদযাত্রায় নিরাপত্তার জন্য অতিরিক্ত ফোর্স মোতায়েন করছে প্রশাসন।
Manual7 Ad Code
কোম্পানীগঞ্জ থানার ওসি উসমান গণি জানিয়েছেন, এনসিপি’র পদযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। জেলা থেকেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। তাছাড়া বিজিবি মোতায়েনের কথাও রয়েছে। ফেসবুকে লেখালেখি নিয়ে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে, অনেকেই তাদের পোস্ট ডিলিট করেছেন। তাছাড়া আইনশৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোন কাজ বিএনপির কেউ করবে না বলে জানিয়েছেন।