নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীর উপশহর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে শাহপরান (রহ.) থানা পুলিশ এই লাশ উদ্ধার করে।
Manual3 Ad Code
নিহত যুবকের নাম রাব্বী আহমদ (২৯)। সে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার দুসপুর এলাকার মো. আবু তাহেরের ছেলে। বর্তমানে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন উপশহর ১নম্বর রোডের, এফ- ব্লক, ২১ নম্বর বাসার নীচতলা পরিবারসহ ভাড়ায় থাকেন।
Manual1 Ad Code
পুলিশ জানায়, রাব্বী তার ভাই ও পিতার সাথে সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন উপশহর ১নম্বর রোডের, এফ- ব্লক, ২১ নম্বর বাসার নীচতলা পরিবারসহ ভাড়ায় থাকেন। সে মোবাইলের গ্যামিংয়ে আসক্ত ছিল। বৃহস্পতিবার সকালে সে ঘুম থেকে উঠেনি দেখে তার পিতা ও তার ভাই তার রুমের দরজার সামনে গিয়ে তাকে ডাকতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার চেচামেচি করলে আশপাশের লোকজন জড়ো হন।
পরে ঘরের দরজা ভেঙে দেখেন রাব্বী তার ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেচিয়ে ঝুলে আছে। তাৎক্ষনিকভাবে রাব্বীকে উদ্ধার করে নগরীর সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাব্বী আত্মহত্যা করতে পারে।