নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় থেকে ইয়াবা বড়িসহ দুইজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫ টার দিকে গোয়াইনঘাট থানাধীন ১নং রুস্তমপুর ইউনিয়নের হাদারপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
Manual7 Ad Code
গ্রেফতারকৃতরা হলেন- শাহাবুর রহমান (৩৫) ও রাসেল আহমদ (২০)। তারা উভয়েই গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫ টার দিকে গোয়াইনঘাট থানাধীন ১নং রুস্তমপুর ইউনিয়নের হাদারপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ৫০০ পিস ইয়াবা বড়িসহসহ ২ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানায় পুলিশ।
গোয়াইনঘাট থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হলেন মো. ওমর ফারুক বলেন, ‘এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।’
Manual3 Ad Code
তিনি আরও বলেন, ‘সিলেট রেঞ্জ পুলিশ মাদকমুক্ত সমাজ বিনির্মাণে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’