বিনোদন ডেস্ক :
পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে তিনি এ দেশের দর্শকের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি।
পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে আরও সিনেমায় অভিনয় করলেও ‘প্রিয়তমা’র জনপ্রিয়তাকে এখনো নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন বলেই মনে করেন এই অভিনেত্রী।
কলকাতার নাটক দিয়ে অভিনয়জীবন শুরু হলেও বাংলাদেশের ‘প্রিয়তমা’ দিয়ে ইধিকা বড় পর্দার নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান। এরপর ঢাকা ও কলকাতা দুই ইন্ডাস্ট্রির একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বর্তমানে কলকাতায় সৃজিত মুখার্জি পরিচালিত একটি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
Manual2 Ad Code
সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ‘প্রিয়তমা’র স্মৃতিচারণ করে ইধিকা বলেন, ‘প্রিয়তমার সময়কালটা ভীষণ মিস করি। আমার আজও মনে পড়ে, প্রথম যেদিন ঢাকা গিয়েছিলাম, সেদিন সন্ধ্যায় বিএফডিসি ঘুরতে গিয়েছিলাম। অনেকটা সময় সেখানে কাটিয়েছিলাম। এরপর হাতিরঝিল ঘুরে একটি কফিশপে কফি খেয়েছিলাম।’
তিনি আরও বলেন, “এরপর ভার্সেটাইল মিডিয়ার অফিসে কিছু সময় কাটাই। কয়েকদিন পরই শুরু হয় ‘প্রিয়তমা’র শুটিং। শাকিব খানের সঙ্গে এটিই ছিল আমার প্রথম সিনেমা। কাজ শেষ করে কলকাতায় ফিরে যাই। পরে সিনেমা মুক্তি পাওয়ার পর চারদিকে দারুণ সাড়া পড়ে যায়।”
Manual1 Ad Code
সিনেমাটি মুক্তির পরের অভিজ্ঞতা তুলে ধরে ইধিকা বলেন, “আমি মাকে নিয়ে ঢাকায় এসেছিলাম ‘প্রিয়তমা’ দেখতে। বসুন্ধরা সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসেই সিনেমাটি উপভোগ করেছি। মুখে মাস্ক থাকার পরও সিনেমা শেষে বের হওয়ার সময় দর্শক আমাকে চিনে ফেলেছিলেন। সেই ভালোবাসা আজও ভুলতে পারিনি।”
Manual6 Ad Code
‘প্রিয়তমা’কে নিজের জীবনের অন্যতম বড় প্রাপ্তি উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “সত্যি বলতে কী, ‘প্রিয়তমা’ আমার জীবনের আশীর্বাদ। ঠিক এমন ধরনের গল্পেই আমি বাংলাদেশের সিনেমায় আরও অভিনয় করতে চাই। জানি না, আবার সেই সুযোগ আসবে কি না।”