প্রেমিকের বাড়িতে স্ত্রীর অনশন: দুধ দিয়ে গোসল করে সম্পর্ক বিচ্ছেদ স্বামীর
প্রেমিকের বাড়িতে স্ত্রীর অনশন: দুধ দিয়ে গোসল করে সম্পর্ক বিচ্ছেদ স্বামীর
editor
প্রকাশিত আগস্ট ৯, ২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তিন সন্তানের জননী মাহমুদা আক্তারের অনশন। এরই জেরে দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সাথে সম্পর্ক বিচ্ছেদ করলেন স্বামী সোহেল মিয়া।
Manual5 Ad Code
শনিবার বিকেলে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ নিয়ে ব্যাপক আলোড়ন শুরু হয়েছে উপজেলাজুড়ে।
স্থানীয়রা জানান, উত্তর কলাউড়া গ্রামের সোহেল মিয়ার স্ত্রী মাহমুদা আক্তারের সাথে একই গ্রামের ফয়েজ মিয়ার (ওরফে খয়েজ) দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক চলছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহের সৃষ্টি হয়। সম্প্রতি বিষয়টি চাউর হলে স্ত্রীর এমন আচরণে মানসিকভাবে ভেঙে পড়েন স্বামী সোহেল মিয়া। পরকীয়ায় লিপ্ত হয়ে স্ত্রী ভিন্ন পুরুষের বাড়িতে বিয়ের দাবিতে তিনদিন ধরে অনশনরত। এমন ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ স্বামী ক্ষিপ্ত হয়ে দুধ দিয়ে গোসল করে স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।
Manual7 Ad Code
এদিকে, অবশেষে সাংবাদিকদের কাছে অনশনরত মাহমুদা আক্তার পরকীয়া সম্পর্কের কথা স্বীকার করতে বাধ্য হন।
অপরদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ফয়েজ মিয়া তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রেখে গা-ঢাকা দেওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
Manual2 Ad Code
তবে চলমান পরিস্থিতি রোধকল্পে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনাটি সামাজিকভাবে সুরাহা করতে স্থানীয় মাতব্বররা চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।