প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে সড়কে আবারও প্রাণহানী

editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ণ
সিলেটে সড়কে আবারও প্রাণহানী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-ঢাকা মহাসড়কে আবারও প্রাণহানীর ঘটনা ঘটেছে। এবার দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একজন। সোমবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বাসের হেলপার নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার কুশিয়ারা পেট্রোল পাম্পের সামনে সিলেটগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার নিহত হন। দুর্ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

Manual5 Ad Code

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual7 Ad Code

প্রসঙ্গত, গত শুক্রবার সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code