রাজনগর প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে ২০ লিটার দেশীয় চোলাই মদ ও ৪০ লিটার চোলাই মদের উপকরণসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) রাতে রাজনগর চা বাগানের ৫নং লাইন (ভূইয়া টিলা) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১০ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত নারী বীনা ভূমিজ (৪০)। তিনি রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের রাজনগর চা বাগানের দীনেশ ভূমিজের স্ত্রী।
Manual2 Ad Code
পুলিশ জানায়, রবিবার (৯ আগস্ট) রাতে মৌলভীবাজারের রাজনগর চা বাগানের ৫নং লাইন (ভূইয়া টিলা) এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বীনা ভূমিজের বসত ঘরে রক্ষিত ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও ৪০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ তাকে গ্রেফতার করা হয়।
Manual6 Ad Code
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘গ্রেফতারকৃত ওই নারীর বিরুদ্ধে রাজনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-০৮, তাং-০৯/০৮/২০২৬খ্রি:) করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’