বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখার আয়োজনে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহস্রাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার বিয়ানীবাজার পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ। তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনা ও পরামর্শমূলক গাইডলাইন প্রদান করেন ।
বিয়ানীবাজার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল মুমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথ সঞ্চালনা করেন বিয়ানীবাজার উপজেলা উত্তর শাখার সভাপতি হা: মাহিম আহমদ ও বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি আসিফ মনোয়ার। অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজ শিবিরের সভাপতি আবু সাইদ, উপজেলা পশ্চিম শাখার সভাপতি
নুরুল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোসাইন জুয়েল, সিলেট জেলা পূর্ব ছাত্রশিবিরের সভাপতি আদিলুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুস্তফা উদ্দিন, পৌর জামায়াতের আমির জমির হোসাইন, শিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রআন্দোলন সম্পাদক আরিফ হোসাইন, বিয়ানীবাজার উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. রুকন উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ বিয়ানীবাজার উপজেলার সেক্রেটারি শাহানা ফেরদৌস।
Manual5 Ad Code
এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমির আবুল খয়ের, ফজলু আহমদ, শফি আহমদ মুন্না, আমিনুল ইসলাম, শিবিরের জেলা সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ,
বিয়ানীবাজার উপজেলা দক্ষিন শাখার সাংগঠনিক সম্পাদক জবরুল ইসলাম সহ উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Manual3 Ad Code
জিপিএ ৫ প্রাপ্ত সহ প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
Manual6 Ad Code
এসময় শিক্ষার্থীরা জানান, ছাত্রশিবিরের এ ধরনের আয়োজনের মাধ্যমে তারা ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ পেয়েছেন, যা তাদের সামনে এগিয়ে যেতে সহায়ক হবে।